জকিগঞ্জ উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মাহবুবুর রহমান

Spread the love

জকিগঞ্জ টিভি :: সিলেটের জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহবুবুর রহমানকে জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয়ের সংস্থাপন শাখার একটি প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

ইউএনও মো: মাহবুবুর রহমানের বাড়ী মৌলভীবাজার জেলায় তিনি বিসিএস ৩৫ তম ব্যাচের একজন কর্মকর্তা। বানিয়াচং উপজেলায় ইউএনও হিসেবে গত বছরের ১ অক্টোবর যোগদান করেছিলেন।

উলেখ্য, ’জকিগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিমকে জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

২১ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত উপ সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আফসানা তাসলিমসহ মোট ৭জন কর্মকর্তাকে বিভিন্ন জায়গায় নিয়োগ প্রদায়ন করা হয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *