জকিগঞ্জে আমন ধানের নমুনা শস্য কর্তন করা হয়েছে।

Spread the love

জকিগঞ্জ টিভি :: জকিগঞ্জে বিনা ধান-১৭ জাতের আমন ধানের নমুনা শস্য কর্তন করা হয়েছে।

বুধবার, (২৭ নভেম্বর) দুপুর বারোটার দিকে উপজেলা’র জকিগঞ্জ সদর ইউনিয়নের ভরণ-সুলতানপুর আনুষ্ঠানিকভাবে এ নমুনা শস্য কর্তনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফসানা তাসলিম।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সরকারী কমিশনার (ভূমি) অর্ণব দত্ত, জকিগঞ্জ-বিয়ানিবাজার সার্কেল এহিয়া আল মামুন, সমাজ সেবা কর্মকর্তা বিণয় ভূষণ দাস, যুব উন্নয়ন কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, সমবায় কর্মকর্তা ফখর উদ্দিন, প্রাথমিক শিক্ষা অফিসার ইমদাদুল হক, কৃষি সম্প্রসারণ অফিসার শেখ ফরিদ প্রমূখ।

‘জকিগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক বিনা-১৭ ধান প্রদর্শনী ভরণ সুলতানপুরের মখলিছুর রহমানকে ১ বিঘা জমিতে বীজ সার প্রদান করা হয়। চারা রোপণের ১২৫ দিনের পর আজ মাঠ থেকে নমুনা শস্য সংগ্রহ করেন কর্মকর্তাগণ।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফসানা তাসলিম বলেন, কৃষকদের উৎসাহ প্রদানের জন্যই উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা নিয়ে মাঠে ধান কর্তন করেছি। এবং বিনা ধান- ১৭ কতটুকু হয়েছে জকিগঞ্জ উপজেলায় তা নিশ্চিত করার জন্যই নমুনা শস্যকর্তন করা হয়ে।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মোমিন বলেন, জকিগঞ্জ উপজেলা প্রশাসন প্রণোদনা কৃত জমির ধান কর্তন করে বিনা ধান-১৭, ১ বিঘা থেকে প্রায় ১৩ কেজি উৎপাদন হয়েছে এবং হেক্টর প্রতি ফলন ১২.৪১ টন।

কৃষক মো. মখলিছুর রহমান বলেন, জকিগঞ্জ কৃষি অফিসের সহযোগিতায় ধান রোপণ করে এ বছর অন্য বছরের তুলনায় ফলন অনেক বেশি হয়েছে। এতে আমরা অনেক আনন্দিত এবং কর্মকর্তাগণের কৃতজ্ঞ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *