জকিগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না

Spread the love

সিলেটের জকিগঞ্জ থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন জহিরুল ইসলাম মুন্না।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে তিনি নতুন কর্মস্থল জকিগঞ্জ থানায় যোগদান করেন। এর পূর্বে তিনি সিলেট জেলার জৈন্তাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন।

জহিরুল ইসলাম মুন্না ২০০৭ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে উপ-পরিদর্শক (এসআই) পদে যোগদান করেন। নেত্রকোণার মদন উপজেলার সম্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম ও বেড়ে ওঠা। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

জকিগঞ্জ থানায় নতুন ওসি হিসেবে যোগদানকৃত জহিরুল ইসলাম মুন্না বলেন, মানুষের সেবার ব্রত নিয়ে বাংলাদেশ পুলিশে যোগদান করেছি।

জকিগঞ্জ থানার মাদক, চোরাচালান, সন্ত্রাস, চাঁদাবাজি নির্মূলে আমাদের অভিযান সবসময়ই চলমান থাকবে। এছাড়াও সর্বস্তরের জনগণের সহযোগিতাও প্রয়োজন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *