
জকিগঞ্জ টিভি :: আনজুমানে আল ইসলাহ কানাডার কুইব্যাক প্রভিন্সের আহবায়ক কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে।
২৪ নভেম্বর,( রবিবার) কুইব্যাক প্রভিন্সের মন্ট্রিয়ল এর স্থানীয় সময় সন্ধ্যা ৫.০০ ঘটিকায় মন্ট্রয়ল শহরের অভিজাত একটি রেস্টুরেন্টে আঞ্জুমানে আল ইসলাহ কুইব্যাক শাখার আহবায়ক কমিটি গঠনের লক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত সদস্যবৃন্দের সর্বসম্মতিক্রমে জনাব নাজমুল হুদা কে আহবায়ক ও মাওলানা মোহাম্মদ আব্দুল খালিক তাপাদার কে সদস্য সচিব নির্বাচিত করে ৭ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যদের মধ্যে ৫জন সদস্য যথাক্রমে সৈয়দ জাবেদ আলী, মোর্শেদ আহমদ, মো: আমিনুল ইসলাম মাহি, মাশুক আলী ও মোঃ আব্দুল কাদির-কে নির্বাচিত করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সর্বজনাব মোহাম্মদ সাইকুল ইসলাম, মো: তুরান আহমদ, মোঃ আলম মিয়া, মো. আলমগীর, মোঃ জামাল আহমদ,হাসান, আব্দুল আহাদ, মো. সোহেল আহমদ, মোহাম্মাদ আদনান আহমদ, কারী মাওঃ মোঃ বুরহান উদ্দিন, নজরুল ইসলাম, ফজল আহমদ,মোঃ আব্দুল হাকিম, হাঃ কারী কাওছার আহমদ,মোঃ শামছুল ইসলাম মোঃ আজিজুর রহমান, হাফিজ মোঃ আবুল হাসান, মো: হাজীর আলী প্রমুখ।