
জকিগঞ্জের কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদের ২০২৫-২০২৬ সেশনের কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে গতকাল ২৩ নভেম্বর ২০২৪।
অনলাইনে সংগঠনটির পরিচালকবৃন্দের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দুবাই প্রবাসী জাহিদ হোসেন তাপাদার এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কানাডা প্রবাসী আফজল হোসেন তাপাদার।
“ঐক্য, ন্যায় ও সততার সাথে এগিয়ে চলি একসাথে” এই স্লোগানকে ধারণ করে ২০২৫ সাল থেকে এ কমিটি সংগঠনের সার্বিক কর্মকান্ড চালিয়ে যাবে। নির্বাচিত বাকি সদস্যরা হলেন হাফিজ আহমদ সুমন সিনিয়র সহ সভাপতি, জসিম উদ্দিন তাপাদার সহ সভাপতি, আব্দুল আহাদ সহ সভাপতি, জহির উদ্দিন ফখর সহ সভাপতি, আলি হোসেন সহ সভাপতি, কিবরিয়া রহমান শিপন সহ সাধারণ সম্পাদক, সাইদুর রহমান রিপন সহ সাধারণ সম্পাদক, মাহফুজ আহমদ সাংগঠনিক সম্পাদক , আল মাহমুদ লস্কর সহ সাংগঠনিক সম্পাদক, হাফিজ দেলওয়ার হুসাইন অর্থ সম্পাদক, আল মাহবুব লস্কর সহ অর্থ সম্পাদক, হাফিজ আব্দুল মালিক প্রকাশনা সম্পাদক, আলামিন আহমদ সহ প্রকাশনা সম্পাদক, মাহদি হাসান মুজাহিদ আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ফরহাদুল ইসলাম ফাহিম সমাজকল্যাণ সম্পাদক, খোরশেদ আলম ছাত্রকল্যাণ সম্পাদক, তারিকুল ইসলাম প্রবাসী কল্যাণ সম্পাদক, সাফওয়ান আহমদ তাপাদার পরিকল্পনা ও বাস্তবায়ন সম্পাদক, ডালিম চৌধুরী তথ্য ও প্রযুক্তি সম্পাদক।
সমাজের আর্থ-সামাজিক উন্নয়নে কসকনকপুর শ্যামলী প্রবাসী ঐক্য পরিষদ ভুমিকা রাখবে বলে নব নির্বাচিত সদস্যবৃন্দ প্রত্যয় ব্যক্ত করেন।