জকিগঞ্জে হাফিজ আবুল কালাম (রহ.) হুফফাজুল কোরআন এসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

Spread the love

জকিগঞ্জে হাফিজ আবুল কালাম (রহ.) হুফফাজুল কোরআন এসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

জকিগঞ্জ টিভি :: ইছামতি রফিকিয়া হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসার নবীন-প্রবীন শিক্ষার্থীদের ছাত্র সংগঠন হাফিজ আবুল কালাম (রহ.) হুফফাজুল কোরআন এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হিফজুল কোরআন বৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শুক্রবার, (৪ নভেম্বর) ইছামতি রফিকিয়া হাফিজিয়া ইবতেদায়ী মাদরাসা’র মুহতামিম হাফিজ আবুল কালাম আজাদ (রহ.)-এর মৃত্যু বার্ষিকী হাফিজ আবুল কালাম (রহ.) হুফফাজুল কোরআন এসোসিয়েশনের ৬ তম বৃত্তি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

ইছামতি রফিকিয়া হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসা ও কসকনকপুর লস্কর বাড়ি হাফিজিয়া মাদরাসা হতে মোট ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। হিফজের চারটি ক্যাটাগরিতে হিফজ ইবতেদায়ী, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও হিফজ তাকমিল বিভাগ সহ-মোট ১১ জন বৃত্তিপ্রাপ্ত নির্বাচিত হয়।

১৫ নভেম্বর ইছামতি রফিকিয়া হাফিজিয়া ইবতেদায়ী মাদরাসা’র মুহতামিম হাফিজ মাওলানা সৈয়দ রফিকুল হক্ব (রহ.) ও হাফিজ আবুল কালাম আজাদ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিলে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী মাধ্যমে বৃত্তিপ্রাপ্তদেরকে সনদপত্র ও বৃত্তি প্রদান করা হয়।

এছাড়া ইছামতি রফিকিয়া হাফিজিয়া ইবতেদায়ী মাদরাসা’র ইবতেদায়ী বিভাগের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রত্যেক ক্লাস হতে একজন করে মোট ৫ জনকে মেধা বৃত্তি প্রদান করা হয়।

উল্লেখ্য হাফিজ আবুল কালাম (রহ.) হুফফাজুল কোরআন এসোসিয়েশন ২০১৮ সালে আত্মপ্রকাশের পর থেকেই প্রত্যেক বছর এই হিফজুল কোরআন বৃত্তি প্রতিযোগিতার আয়োজন করে আসছে।

এ পর্যন্ত তারা মোট ৮১টি বৃত্তি ও ৩০টি মেধা বৃত্তি প্রদান করেছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *