জকিগঞ্জের ইছামতি (ক) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।

Spread the love

জকিগঞ্জের ইছামতি (ক) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

জকিগঞ্জ টিভি :: জকিগঞ্জ উপজেলার ইছামতি (ক) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের ইছামতি (ক) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০ টায় এ মেলা অনুষ্ঠিত হয়।

ইছামতি (ক) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সুফিয়া বেগমের সভাপতিত্বে ও বিজয় কৃষ্ণ দত্ত পুরকায়স্থ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসর (ইউএনও) ও উপজেলা প্রশাসক আফসানা তাসলিম।

বিজ্ঞান মেলায় উপস্থিত ছিলেন উপজেলার শিক্ষা কর্মকর্তা মো. এমদাদুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, ইউআরসি ইন্সট্রাকটর মোঃ আবুল মাসুদ, ইছামতি (ক) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাবেক প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন লস্কর, জকিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জাহাঙ্গীর শাহ চৌধুরী হেলাল, জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, ইছামতি (ক) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোঃ আব্দুল করিম, সাবেক সভাপতি জাকারিয়া স্বপন, জকিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দুস শহিদ তাপাদার, শিক্ষক নেতা নাসির চৌধুরী, শিক্ষক মো: ইকরামুল কবির, মোছা: শারমিনা আক্তার, মোছা: শাহানাজ পারভীন, মোছা: জেসমিন নাহার, সাবেক শিক্ষার্থী আসজাদুল হক আকিব প্রমূখ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *