
জকিগঞ্জ টিভি ::: হাজার হাজার আলেমের উস্তাদ, ইছামতি দারুল উলূম কামিল মাদরাসা’র সাবেক অধ্যক্ষ মরহুম আল্লামা মাশুক আহমদ রহ.-এর ২য় সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২ জানুয়ারি ২০২৪ ইং,রোজ সোমবার সকাল ১০ঘটিকায় মরহুমের মাজার জিয়ারতের মধ্যে দিয়ে মাহফিল শুরু হয় জকিগঞ্জের মঙ্গলশাহ গ্রামের নিজ বাড়িতে।
মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বাদেদেওরাইল ফুলতলী কামিল এম.এ মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হযরত আল্লামা নজমুউদ্দিন চৌধুরী ফুলতলী।
মাহফিলে উপস্থিত ছিলেন ইছামতি কামিল মাদরাসা অধ্যক্ষ মাওলানা মো. শিহাবুর রাহমান চৌধুরী, মুহাদ্দিস মাওলানা আব্দুল বাছিত,মুহাদ্দিস মাওলানা ওয়ারিছ উদ্দিন তাপাদার, সহকারী অধ্যাপক নজরুল ইসলাম,আরবি প্রভাষক মাওলানা আব্দুল হাকিম চৌধুরী, আরবি প্রভাষক মাওলানা আব্দুল লতিফ শামীম, আটগ্রাম আমজাদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুস সবুর, গুটার গ্রাম ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মহিউদ্দিন, গুটার গ্রাম দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আব্দুল বাসিত, ইছামতি দারুল উলুম কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল খালিক, ইছামতি দারুল উলুম কামিল মাদরাসা’র সহকারী শিক্ষক মাওলানা দেলোয়ার হোসেন চৌধুরী, হবিবিয়া ছাত্র সাংসদের সাবেক ভি’পি আব্দুল কুদ্দুছ চৌধুরী তাজুল, আকবর আহমদ চৌধুরী, ইছামতি কামিল মাদরাসা’র হবিবিয়া ছাত্র সংসদের জি.এস মো. মিছবা উদ্দিন চৌধুরী,কসকনকপুর ইউনিয়ন তালামীযের সভাপতি মোফাজ্জল আহমদ, মানিকপুর ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদ মাজহারুল ইসলাম চৌধুরী প্রমূখ।

মাহফিলে বক্তারা বলেন, মরহুম আল্লামা মাশুক আহমদ (রহ) দ্বীনের খেদমতে নিজের জীবন উৎসর্গ করেছেন।
একই প্রতিষ্ঠানে ৪২ বছর শিক্ষাদান করে নিজ হাতে অসংখ্য শিক্ষার্থীকে গড়ে তুলেছেন যারা দেশ-বিদেশে সুপ্রতিষ্ঠিত অবস্থানে রয়েছেন। জীবনভর তিনি যে শিক্ষকতা ও দ্বীনি খেদমত করে গেছেন তা মানুষের হৃদয়েই তাঁকে বাঁচিয়ে রাখবে।
মাহফিলে খতমে কোরআন, খতমে বুখারী, খতমে দালাইলুল খাইরাত, বিষয়ভিত্তিক আলোচনা, জিকির, মিলাদ-মাহফিল ধারাবাহিক ভাবে চলে।
মরহুমের পরিবারের পক্ষ থেকে গ্রামবাসী সহ সহস্রাধিক মানুষের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়।
আল্লামা মাশুক আহমদ (রহ)-এর ঈসালে সওয়াব মাহফিলে আগত অতিথিবৃন্দ, সহযোগীবৃন্দ ও এলাকাবাসীর প্রতি পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন মরহুমের ছেলে ব্রিটেন প্রবাসী মাওলানা গুলজার আহমদ ও মো. ইকবাল আহমদ।
অধ্যক্ষ আল্লামা মাশুক আহমদ (রহ) ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থপনায় সম্পুর্ণ মাহফিল পরিচালিত হয়।