
জকিগঞ্জের গনিপুরী ছাহেব বাড়ীতে আল-হাবীব লতিফিয়া কমপ্লেক্সে ১৩ জানুয়ারি, শনিবার সাপ্তাহিক দারুল কিরাতের বিদায়ী অনুষ্ঠান, হিফজ সম্পন্ন শিক্ষার্থীদের পাগড়ী প্রদান ও বুখারী শরীফের খতমের দোআ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরশিদে বরহক আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী। আল-হাবীব লতিফিয়া কমপ্লেক্সের মুতাওয়াল্লী লন্ডন প্রবাসী মাও. ফখরুল হাসান রুতবাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলের শুরুতে মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ, সাপ্তাহিক দারুল কিরাতের কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার প্রদান, আলেম উলামাদের নিয়ে খতমে কুরআন, খতমে বুখারী, খতমে খাজেগান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতিফিয়া এতিমখানার ব্যাবস্থাপক মাও. ফারহান আহমদ চৌধুরী রেদা, ইছামতী দারুল উলুম কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আব্দুল বাছিত, থানাবাজার লতিফিয়া ফুরকানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শিহাব উদ্দীন খাদিমানী। সৌদিআরব প্রবাসী সলিম আহমদ চৌধুরী, বিশিষ্ট শিল্পপতি মাহিনুর ইসলাম, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের আহমদ, সহ-সভাপতি জামাল আহমদ, জকিগঞ্জ ভিউর সম্পাদক আহমদ আল মনজুর, জকিগঞ্জ টিভির হেড অব নিউজ আহমদ হোসাইন আইমান প্রমুখ।


