জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সম্পন্ন

Spread the love

সিলেটের জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় আগামী ২০২৪-২০২৫ খ্রি. নতুন কার্যকারী কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৩০শে ডিসেম্বর) জকিগঞ্জ পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে এ কমিটি ঘোষনা করা হয়। এর পূর্বে এক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ০২ বছরের জন্য ১৫ সদস্য বিশিষ্ট একটি কার্যকারী কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্যরা হলেন-: সভাপতি- জুবায়ের আহমদ (দৈনিক ইনকিলাব), সহ-সভাপতি-মাজহারুল ইসলাম জয়নাল (আইবিসি নিউজ), জামাল আহমদ (দৈনিক জাগ্রত সিলেট), সাধারণ সম্পাদক-আহসান হাবীব লায়েক (দৈনিক এই বাংলা), যুগ্ম-সাধারণ সম্পাদক-আব্দুল মুকিত (দৈনিক জৈন্তা বার্তা), সহ-সাধারণ সম্পাদক-মো. হাবিবুর রহমান (দৈনিক গণজাগরন), কোষাধ্যক্ষ-তারেক আহমদ (সাপ্তাহিক জকিগঞ্জের ডাক), প্রচার সম্পাদক-মো. জুবায়ের আহমদ (দৈনিক বিজয়ের কন্ঠ), ক্রীড়া-সম্পাদক-দেলোয়ার জাহান লিমন (দৈনিক বিজয়ের কন্ঠ), দপ্তর সম্পাদক-মোহাম্মদ কামরুজ্জামান (সিলেট মিরর), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক-আহমদ আল মঞ্জুর (দৈনিক শুভ প্রতিদিন), নির্বাহী সদস্য-রায়হান আহমদ (সাপ্তাহিক জকিগঞ্জের ডাক), জে.এফ. চৌধুরী ফাহিম (জকিগঞ্জ টিভি), আহমদ হোসেন আইমান (জকিগঞ্জ টিভি), আবির আল নাহিয়ান (জকিগঞ্জ টিভি)।

এর পূর্বে প্রেসক্লাবের সভাপতি জুবায়ের আহমদের সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েকের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ০৩ জন নতুন সদস্যকে প্রেসক্লাবের প্রাথমিক সদস্যপদ দেওয়া হয়।

সভায় বক্তারা গণমাধ্যম কর্মীদের কল্যাণে প্রেসক্লাবের সদস্যদের সমসাময়িক বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন। এছাড়াও জনগণের কল্যাণে নিবেদিত সাংবাদিকতার প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়ার এই প্রেসক্লাবের একতা ও ঐক্যকে সমুন্নত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি সভায় প্রেসক্লাবের উন্নয়নের জন্য একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *