মাওলানা হুছামুদ্দীন চৌধুরীর নির্বাচনী কার্যালয় উদ্বোধন

Spread the love

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরীর প্রতীক কেটলি মার্কার নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকাল ২টায়
জকিগঞ্জ পৌর শহরের স্বাধীনতার প্রথম মুক্তাঞ্চল চত্তরে কেটলি মার্কার নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়।

সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কার্যালয় উদ্বোধন করেন কেটলি মার্কার প্রতিনিধি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী।
উপজেলা আল ইসলাহ সাধারণ সম্পাদক অধ্যক্ষ কুতবুল আলমের পরিচালনায়
অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জকিগঞ্জ কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতীব মাওলানা মুশাহিদ আহমদ কামালী, ফুলতলী কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমদ তাপাদার, পৌর আল ইসলাহ সভাপতি কাজী হিফজুর রহমান,


বিশিষ্ট ব্যবসায়ী ও সালিশি ব্যক্তিত্ব আব্দুল মুকিত, নজমুল ইসলাম মুকুল, পৌর কাউন্সিলর রুহুল আমিন রিপন, বিশিষ্ট মুরব্বি মুজাম্মিল আলী বিশিষ্ট মুরব্বি কুটই মিয়া চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান, হারুনুর রশীদ, ফয়সল আহমদ, মুনির হুসেন, জামাল আহমদ প্রমুখ।

একইদিনে জকিগঞ্জ উপজেলার সোনাসার বাজার, কালিগঞ্জ বাজার, আটগ্রাম স্টেশন এবং কানাইঘাটের সড়কের বাজারে আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করা হয়।

আটগ্রাম স্টেশন বাজার অফিস উদ্বোধনে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর রহিম কামালী, হাফিজ নিজাম উদ্দিন, আব্দুল কাদির জিহাদী, মুহি উদ্দিন, আমিন উদ্দিন খাদিম, কামরুল ইসলাম কামালী, আব্দুল লতিফ শামীম
সৈয়দ আহমদ আল জামিল, আব্দুল বাছিত, সিরাজুল ইসলাম, নজরুল ইসলাম, নেজাম উদ্দিন, ফখরুল ইসলাম, জবরুল ইসলাম, শিহাব উদ্দিন, ছাদিকুর রহমান প্রমুখ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *