
আটগ্রাম-জকিগঞ্জ সড়ক সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মুহতারাম সভাপতি হযরত আল্লামা হুছামুদ্দিন চৌধুরী ফুলতলী।

এসময় উপস্থিত ছিলেন-সিলেট জেলা পরিষদ সদস্য ইফজাল আহমদ চৌধুরী, জকিগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল আহাদ, জকিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর,
জকিগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী,সাবেক জেলা পরিষদ সদস্য সাজনা সুলতানা,

বারহাল ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান জাবের আহমদ চৌধুরী, কাজলসার ইউনিয়ন চেয়ারম্যান আশরাফুল আম্বিয়া,জকিগঞ্জ সদর ইউনিয়ন চেয়ারম্যান মাওলানা আফতাব আহমদ, বারঠাকুরী ইউনিয়ন চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরূ টিপু, কসকনকপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস ছাত্তার মইন, কাজলসার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জুলকারনাইন লস্কর, জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি সুলতান আহমেদ, রাসেল আহমেদ,তানভীর আহমেদ,আহমদ রেজা,শাহান আলম,সাবেক ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান, বাবর হোসাইন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুস্তকিম হায়দার,যুগ্ম সাধারণ সম্পাদক এম এ জি বাবর,আব্দুল হান্নান ক্রীড়া সংস্থা সেক্রেটারি শিহাব উদ্দিন,যুবলীগ নেতা মাসুদ আহমদ, শামীম আহমদ, কামরুজ্জামান, আব্দুল বাছিত,খান মোহাম্মদ দেলোয়ার, মানিকপুর ইউনিয়নের সদস্য শাহান আলম, খলাছড়া ইউনিয়নের সদস্য বদরুল ইসলাম, কসকনকপুর ইউনিয়নের সদস্য কবিরুল হাছান, সদস্য বদরুল হকসহ স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিন ভর জকিগঞ্জের বিভিন্ন রাস্তাঘাটের ভিত্তিপ্রস্তর, নদী ভাঙ্গন স্থান পরিদর্শন সহ নানা উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী।
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মুহতারাম সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী আটগ্রাম-জকিগঞ্জ সড়কের কাজের উদ্বোধন শেষে উপস্থিত সবাইকে নিয়ে মোনাজাত করেন।