স্বেচ্ছাশ্রমে শেওলা জকিগঞ্জ সড়ক মেরামত

Spread the love

জকিগঞ্জ টিভি :: জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরীর নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে শেওলা-জকিগঞ্জ সড়ক মেরামতের ব্যবস্থা গ্রহণ করেন

শুক্রবার (২৬ অক্টোবর) সকালে চলাচলের অনুপযোগী হয়ে পড়া সড়কটিতে মেরামত কার্যক্রম চালানো হয়।

সরকারিভাবে কাজের জন্য টেন্ডার হলেও কন্ট্রাক্টর এসোসিয়েশন ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো টেন্ডার বয়কট করায় এই সড়কটিতে সংস্কার কাজ স্থগিত রয়েছে। ফলে দুর্ভোগের অন্ত নেই এই সড়ক দিয়ে যাতায়াতকারী যাত্রীদের।

জনদুর্ভোগ কমাতে গতকাল এই সড়কে মেরামতের ব্যবস্থা গ্রহণ করেন লোকমান উদ্দিন চৌধুরী।

এসময় বিভিন্ন রাস্তাঘাট, ভিত্তি স্থাপন, প্রতিষ্ঠান পরিদর্শনসহ নানা উন্নয়নমূলক কার্যক্রমে উপস্থিত ছিলেন

উপস্থিত ছিলেন সোনাপুর মাজহারুল উলুম মাদরাসা’র অধ্যক্ষ মাওলা কুতবুল আলম উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন, জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম.এজি বাবার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফ উদ্দিন, উপজেলা এলজিডির কর্মকর্তাসহ প্রমূখ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *