
জকিগঞ্জ টিভি ::: জকিগঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার মন্ডপগুলো পরিদর্শন করেন জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী।
রবিবার (২২ অক্টোবর) বিকাল ৪ টায় উপজেলার ৯ টি ইউনিয়ন ও ১টি পৌর সভার ১০০ দুর্গা পূজা মন্ডপের কাদিরপুর, বীরশ্রী ইউনিয়ন, খলাছড়া ইউনিয়ন, সুলতানপুর ইউনিয়ন, মানিকপুর ইউনিয়নের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, বারহাল ইউনিয়নের ( ভারপ্রাপ্ত) চেয়ারম্যান জাবেদ আহমদ, বীরশ্রী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস ছাত্তার, ঠিকাদার ছালিক আহমদ সহ স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী বলেন, সনাতন ধর্মাবলম্বীরা আনন্দ উৎসব মুখর পরিবেশে তাদের ধর্মীয় উৎসব পালন করছে। সরজমিনে দেখা যায় প্রতিটি মন্ডপে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ও প্রতিটি পুজা মন্ডপে সিসিটিভি দিয়ে পর্যবেক্ষন করা হচ্ছে।