
আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ তথা সারা বিশ্বের ন্যায় সিলেটের জকিগঞ্জ উপজেলায় পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস।
সোমবার, (১৬ অক্টোবর) সকাল ১০ টায় র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষার্থীদের হাত ধোয়ার কৌশল দেখানো হয়।
জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের সহকারী প্রকৌশলী আজাদ কাজী হাত ধোয়ার স্বাস্থ্যসম্মত পদ্ধতি প্রদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, জকিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলা আব্দুস সবুর, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, জকিগঞ্জ পৌরসভা মেয়র আব্দুল আহাদ, সাবেক মেয়র মো. খলিুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) অর্ণব দত্ত, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাকীম হায়দর, সিসিটি,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জকিগঞ্জের ধ্রুবরাজ চক্রবর্তী, মহসিন আহমদসহ স্কুলের শিক্ষার্থীরা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা ছিলেন।