কৃষি খাতে কোটি টাকার প্রকল্প; উপকার পাচ্ছেনা কৃষক!

Spread the love

আব্দুল মুকিত :: বারঠাকুরী, কসকনকপুর, সুলতানপুর ও মানিকপুর ইউনিয়নের কয়েক হাজার কৃষকের কৃষি জমি আবাদের সুবিধার্থে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত প্রকল্প সারাদেশে পুকুর খাল উন্নয়নের আওতায় নগরকান্দি, মির্জারচক, মানিকপুর চার খাল (সদর খা খাল) খনন কাজ গত ২০২২-২০২৩ অর্থ বছরে বাস্তবায়িত হয়।


সরকার এই প্রকল্পের মধ্যে ৮৩৮৮৮৭৮১০০ টাকা খরচ করে যা গত ১৫ মার্চ ২০২৩ ইংরেজি তারিখে কাজের সমাপ্তি হয়।

সরকারের এতো টাকা কৃষকদের কল্যাণে ব্যায় হলেও কিছু সুবিধাবাদি মানুষের জন্য কৃষকের কোন কাজে আসছেনা বরং মাছ ধরার বাধ দেয়ার কারণে এতো টাকা ব্যয়ের প্রকল্পে কাজের কাজ কিছুই হচ্ছেনা।

কৃষকদের দাবীর প্রেক্ষিতে এবং কসকনকপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হুসেনের উপস্থিতিতে খড়িয়া নামক স্থানের একটি ও টাকারবন্দ ব্রিজের নিচের বাধ অপসারন সম্ভব হলেও কেরাইয়া, দাউদ পুর এলাকায় অনেক গুলো বাধ এখনো রয়েগেছে।

স্থানীয় কৃষক জালাল উদ্দিন বলেন -আমরা প্রত্যেক বছর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করি এবং উনার মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে বাধ উচ্ছেদ করা হয়।

মুজিবুর রহমান বলেন – কৃষকের সার্থে সরকারের এতো টাকা খরচ হলো কিন্তু বিভিন্ন যায়গায় মাছ ধরার জন্য বাধ দেয়ার কারণে কৃষক এ উপকার পাচ্ছেনা।

কসকনকপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস সাত্তার মঈন কে বেশ কয়েকবার মুঠোফোনে কল দিয়েও পাওয়া যায় নি।

উপজেলা মৎস কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন -স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেনের মাধ্যমে খবর পেয়েছি এবং উনার মাধ্যম বাকি যে বাধ এখনো আছে উনারাও খবর পেয়েছেন আশা করছি সব গুলো বাধ সরিয়ে ফেলবেন না হয় আইনি পদক্ষেপ নেয়া হবে।

কৃষকদের প্রত্যাশা কৃষির জন্য সরকারের উন্নয়ন কৃষকদের কাজে আসবে এমন ব্যবস্থা যেন উপজেলা প্রশাসন থেকে নেয়া হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *