
জকিগঞ্জ টিভি::: সম্মিলিত জন্মাষ্টমী পুজা পরিষদের উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৩ টায় সম্মিলিত জন্মাষ্টমী পুজা উদযাপন পরিষদ জকিগঞ্জ আয়োজনে আলম নগর সত্য নারায়ণ মন্দির প্রাঙ্গণ থেকে বের হওয়া র্যালির সম্মিলিত জন্মাষ্টমী পুজা পরিষদের জকিগঞ্জের সভাপতি বাবু সজল কুমার সিংহ এর সভাপতিত্বে ও শিপুল বিশ্বাস পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির, জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, সিলেট জেলা পরিষদে সদস্য ইফজাল আহমদ চৌধুরী, জকিগঞ্জ পৌরসভা মেয়র আব্দুল আহাদ, সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাবেদ মাসুদ, জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এজি এম বাবর হোসাইন, আবু জাফর রায়হান আহমেদ, সাংগঠনিক সম্পাদক এম এ সালাম আহমেন, জকিগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক কামরুজামান কমরু, যুগ্ম আহ্বায়ক আব্দুলা আল সুমন ও স্মিলিত পুজা উদযাপন পরিষদ জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিপুল বিশ্বাস, বাংলাদেশ কাশ্যব কল্যান জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি নবেন্ধু বাবু বিশ্বাস, সাবেক পুজা উদযাপন পরিষদের সভাপতি সুজন দে, স্যার পাচু মোহন বিশ্বাস, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান জকিগঞ্জ উপজেলার সাংগঠনিক সম্পাদক সিতেন্দ্র দাস, স্যার রায়মোহন বিশ্বার, আনন্দ বিশ্বাস রনজিত বিশ্বাস,দৃষ্ট বিশ্বাস, সবুজ বিশ্বাস,নিবাস দাস, জয়ন্ত বিশ্বাস, অনিয়ম বিশ্বাস প্রমুখ।

হিন্দু পুরান মতে, ভগবান শ্রীকৃষ্ণ মানব কল্যাণের জন্য তিনি বারবার মানব শরীরে মর্ত্যধামে আবির্ভূত হন। ভগবানের এই জীবাত্মার অবতীর্ণ সময় কে বলা হয় ‘অবতার’। এভাবে অবতার হয়ে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিনী নক্ষত্রে গভীর রাতের আঁধারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন। শ্রীকৃষ্ণের এই আবির্ভাব তিথিই হলো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী।