জাতিসংঘের ‘মিলেনিয়াম ফেলোশিপ ‘ পেলেন জকিগঞ্জের হাবীব মাসরুর ও আহমদ মারজান:

Spread the love

প্রথমবারের মতো জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপের জন্য নির্বাচিত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছয় বিভাগের ২১ শিক্ষার্থী। জাতিসংঘের একাডেমিক ইমপ্যাক্ট (ইউএনএআই) এবং মিলেনিয়াম ক্যাম্পাস নেটওয়ার্কের (এমসিএন) যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে শিক্ষা কার্যক্রম মিলেনিয়াম ফেলোশিপ ২০২৩।

এর মধ্যে জকিগঞ্জের দুইজন শিক্ষার্থী রয়েছেন। তারা হলেন খাদিমান গ্রামের ক্বারী মাওলানা সামছুল ইসলামের ছেলে শাবিপ্রবির পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী হাবিবুর রহমান মাসরুর এবং জকিগঞ্জ পৌরসভার আনন্দপুর গ্রামের মো.শহীদ আহমদের ছেলে শাবিপ্রবির ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী আহমদ মারজান।

এ ফেলোশিপটি অর্জন করার মাধ্যমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রথমবার মিলেনিয়াম ফেলোশিপের যাত্রা শুরু করেছে। বিশ্ববিদ্যালয়ের ২১ জন শিক্ষার্থীর কাজের সামাজিক প্রভাব এবং সমাজের কল্যাণের প্রতি প্রতিশ্রুতি এবং উৎসাহ তাদের ২০২৩ সালের মিলেনিয়াম ফেলোশিপ ক্লাসের জন্য নির্বাচিত করেছে। নির্বাচিত শিক্ষার্থীরা মিলেনিয়াম ফেলো হিসেবে কয়েকটি সামাজিকভাবে মর্যাদাপূর্ণ প্রভাবক্ষম প্রোগ্রামে এবং জাতিসংঘের সূচক ১৭টি এসডিজি লক্ষ পূরণে প্রতিনিধিত্ব করবে।

উল্লেখ্য, মিলেনিয়াম ফেলোশিপ একটি দীর্ঘ নেতৃত্বমূলক প্রোগ্রাম, যা সারা বিশ্ব থেকে নেতৃত্বের গুণাবলী সম্পন্ন শিক্ষার্থীদের একত্রিত করে। এ একাডেমিক প্রোগ্রামটির লক্ষ্য হলো শিক্ষার্থীদের মূল্যবোধ, পেশাগত যোগ্যতা এবং ক্যারিয়ারের পথ বিকাশে সহায়তা করা যেটি সামাজিক প্রভাবক্ষম কাজে সাফল্যের জন্য প্রয়োজনীয়। ২০২৩ সালে ৪৪ হাজারের ও বেশি আবেদনকারীর মধ্য থেকে প্রায় চার হাজার জন মনোনীত হয়েছে। ২০২৩-এর ক্লাসের জন্য আবেদন প্রক্রিয়া অত্যন্ত প্রতিযোগিতামূলক ছিল, যেখানে ১১৯টি দেশ জুড়ে তিন হাজারের বেশি ক্যাম্পাস থেকে ৪৪ হাজারেরও বেশি আবেদনকারী ছিলেন। বিশ্বব্যাপী ২৯০টির বেশি ক্যাম্পাস থেকে মাত্র ৯ শতাংশ, এবং চার হাজারের বেশি মিলেনিয়াম ফেলোর জন্য নির্বাচিত হয়েছেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *