
উত্তরকুল মোশাহিদিয়া দাখিল মাদরাসার সম্মানিত সিনিয়র শিক্ষক মাওলানা সিরাজ উদ্দিন চৌধুরী (দাপনিয়ার হুজুর) এর ঈসালে সওয়াব মাহফিল গত ২৮ আগষ্ট ২০২৩ ইংরেজি, রোজ সোমবার মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইছামতি দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শিহাবুর রহমান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোশাহিদ আহমদ কামালী, সোনাসার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আব্দুল হালিম, মাদ্রাসার সকল বিভাগের শিক্ষক, সাবেক-বর্তমান ছাত্র সহ এলাকার অনেক গুন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাহফিলে সভাপতিত্ব করেন হাফিজ মেছাব রহ.’র বড় ছাহেবজাদা মাওলানা আব্দুন নুর।
মাহফিলটির আয়োজনে ছিলেন মাদরাসার সাবেক শিক্ষার্থী আব্দুল বাছিত, আব্দুল মুমিন চৌধুরী, সালিক আহমদ ও ডা. নজরুল ইসলাম।
মাহফিলে খতমে কোরআন, খতমে খাজেগান, মিলাদ মাহফিল, আলোচনা, দোয়া ও শিরনী বিতরণ যথাক্রমে অনুষ্ঠিত হয়। উপস্থিত সকলেই উনার রুহের মাগফিরাত কামনা করেন।
উল্লেখ্য যে, তিনি গত ২১ আগষ্ট ২০২৩ ইংরেজি, রোজ সোমবার ভোর ৪:৫০ মিনিটের সময় ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন, আমিন।