
জকিগঞ্জ টিভি :: গত ১০জুলাই, সোমবার কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড সিলেট জেলা শাখার কার্যালয়ে সংগঠনের জেলা শাখার সহসভাপতি গিয়াসউদ্দিন চৌধুরীকে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিনিয়র সহ-সভাপতি ডা.মোস্তফা আহমদ আজাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরীর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কুরআন শরীফ থেকে তেলাওয়াত করেন হাফিজ এমদাদুল হক ইমরান, গিতা পাঠ করেন ডা.রিপন কুর্মি। বক্তব্য রাখেন জেলা শাখার সহসভাপতি মাওলানা শহিদুর রহমান, এডভোকেট হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদুর রহমান, আজিজুর রহমান তাফাদার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, প্রমুখ।

সংবর্ধিত অতিথি গিয়াসউদ্দিন চৌধুরী তার বক্তব্যে বলেন, আমি এই সংগঠনের জন্মলগ্ন থেকে কাজ করে আসছি, যেখানেই থাকি না কেন সংগঠনের জন্য কাজ করে যাবো, ইনশাল্লাহ। তিনি আরও বলেন যখন যেটা লাগে আমাকে পাবেন, সংগঠনের যেকোনো প্রয়োজনে আমাকে ডাকবেন, সংগঠনকে শক্তিশালী করতে আমাদের আরও কাজ করতে হবে ঐক্যবদ্ধ ভাবে।
সভায় সংবর্ধিত অতিথিকে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করা হয়। উপস্থিত সবার মাঝে মাঝে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তি