
১০ জুলাই, ২০২৩ সোমবার, জকিগঞ্জের সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতন অডিটোরিয়ামে জকিগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক ও জকিগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জনাব মোঃ কুতুব উদ্দিনের সভাপতিত্বে ও ওয়াজেদ আলী মজুমদার মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জকিগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতি’র সচিব জনাব মহিউদ্দিন হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন তেলায়ত করেন সোনাসার মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক) জনাব মাওলানা আব্দুল হালিম, ও গীতা পাঠ করেন এম আর মজুমদার বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক জনাব বিকাশ চন্দ্র।

এসময় উপস্থিত ছিলেন- জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম ফয়ছল, জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ), সিলেট জেলার সাধারণ সম্পাদক আব্দুল মালিক রাজু, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী।

অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বাংলাদেশে শিক্ষক সমিতি( বিটিএ) সিলেট জেলার সিনিয়র সহসভাপতি জনাব মোঃ বেলাল উদ্দিন, বিটি এ-র কেন্দ্রীয় নেতা জনাব মোস্তফা কামাল, দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক, জনাব মোঃ গোলাম মোস্তফা, জেলা সহসভাপতি জনাব সাইফুল ইসলাম রানা প্রমুখ।