
জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীদের সঙ্গে ভোটারদের জনতার মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৭ জুলাই নির্বাচনকে সামনে রেখে পিসফুল ট্যুরিস্ট ক্লাবের উদ্যোগে আয়োজিত হয় জনতার মুখোমুখি অনুষ্ঠান ।
শনিবার (৮ জুলাই ) সন্ধ্যায়, ইউনিয়ন অডিটোরিয়ামে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীদের নিয়ে একই মঞ্চে জনতার সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি, বিশিষ্ট লেখক, রোটারিয়ান মাজহারুল ইসলাম জয়নালের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক, প্রিন্সিপাল জামিল আহমদ ও যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক মোঃ জুবায়রুল হাসান এর যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন,জনতার মুখোমুখি অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক, ডা. নজরুল ইসলাম নমিক ও সংগঠনের সদস্য সাংবাদিক মোঃ হাবিবুর রহমান, আব্দুর রহমান সায়েম।
ইউপি নির্বাচনে অংশগ্রহণ করা সকল চেয়ারম্যান প্রার্থীরা উপস্থিত হয়ে তাদের আগামীর কর্মপরিকল্পনা জনতার সামনে তুলে ধরেন। এছাড়া যে প্রার্থীই নির্বাচিত হবেন সম্মিলিতভাবে ইউনিয়নের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন প্রার্থীরা।
এ সময় জনকল্যাণমূলক কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে বক্তব্য রাখেন, মটর সাইকেল প্রতিকের প্রার্থী আব্দুস সাত্তার মঈন, চশমা প্রতিকের প্রার্থী শামীম আহমদ চৌধুরী, নৌকা প্রতিকের প্রার্থী,আফজাল হোসেন, আনারস প্রতিকের প্রার্থী হোসাইন আহমদ লস্কর সপন।
কসকনকপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানে প্রার্থীরা তাদের কর্ম পরিকল্পনার পাশাপাশি মাদকমুক্ত ও মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যাক্ত করেন।
প্রতিটি ওয়ার্ডের সেবার মান নিশ্চিত করা, রাস্তাঘাট নির্মাণের পাশাপাশি শিক্ষা, চিকিৎসার মান উন্নত করা সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে নিজের প্রতিকের পক্ষে ভোট চান প্রার্থীরা।
অনুষ্ঠানে পিসফুল টুরিস্ট ক্লাবের পক্ষ থেকে ইউনিয়নের উন্নয়নের লক্ষ্যে প্রার্থীদের হাতে ১০ টি প্রস্তাবনা তুলে দেন, সংগঠনের সহ -সভাপতি, জাকির হোসেন। অনুষ্ঠানের শুরুতে অনুবাদ সহ কুরআন তেলাওয়াত করেন,মাওলানা মাসহুদুল হক। অনুভূতি বক্তব্য রাখেন, মাওলানা শামিম আহমদ, ১ নং ওয়ার্ড সদস্য আবুল হোসেন, নগরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিজয় দত্ত পুরকায়স্থ ।
উপস্থিত ছিলেন, ৯ ওয়ার্ডের মেম্বারবৃন্দ, শিক্ষক কামরুজ্জামান, মাওলানা শফিকুর রহমান, সাংবাদিক রহমত আলী হেলালী,সাংবাদিক এনামুল হক মুন্না, জকিগঞ্জ টিভির ডিরেক্টর জামাল আহমদ, হেড অফ নিউজ আহমদ হোসাইন আইমান, সাংবাদিক জাকির হোসেন, ক্লাবের অন্যতম দায়িত্বশীল শিপার হক শিপু, তাজুল ইসলাম তাজিম, শাফিউল মিজান, জাহাঙ্গীর আলম, শাহরিয়ার নোমান, রফিক আহমদপ্রমূখ উপস্থিত ছিলেন। প্রজেক্টরের মাধ্যমে বাহিরে অসংখ্য মানুষ প্রোগ্রাম উপভোগ করেছেন।
সবশেষে সভাপতি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
বিজ্ঞপ্তি