প্রাথমিক বিদ্যালয়ে চাকরি প্রার্থীদের জন্য জকিগঞ্জে স্পেশাল হেল্পের প্রশিক্ষণ

Spread the love

পর পর ছয়বার অভূতপূর্ব সাফল্যের পর ৭ম বারের মতো সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চাকরি প্রার্থীদের জন্য জকিগঞ্জে প্রশিক্ষণের আয়োজন করেছে স্পেশাল হেল্প ফর প্রাইমারী জব। ২৯ এপ্রিল শনিবার জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসায় সকাল ১০টায় শুরু হবে প্রথম ব্যাচের ক্লাস। সপ্তাহের প্রতি শুক্রবার সকাল ১০ টা ও শনিবার দুপুর দুপুর দুইটায় ক্লাস শুরু হবে। কোর্স ফি সাড়ে চার হাজার(৪৫০০/=) টাকা। ভর্তি ফি ১০০ টাকা। ক্লাস টেস্ট ছাড়াও সাপ্তাহিক সাবজেক্ট টেস্ট ও মাসিক মডেল টেস্ট অনুষ্ঠিত হবে। কলেজ,মাদ্রাসা, হাই স্কুল ও প্রাইমারি স্কুলের শিক্ষক ছাড়াও বিশ্ববিদ্যালয়ের মেধাবীরা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবে।

চাকরি প্রার্থীদের অনুশীলন, আত্ববিশ্বাস ও সহযোগিতা বাড়াতে ইংরেজী, গণিত, বাংলা ও সাধারণ জ্ঞান বিষয়ে বিষয়ভিত্তিক শিক্ষকবৃন্দ প্রশিক্ষণ প্রদান করবেন।

উল্লেখ্য, স্থানীয় চাকরি প্রার্থীরা যেন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে সে লক্ষ্যে জকিগঞ্জের সাবেক ইউএনও আব্দুল হাই আল মাহমুদ এর পরামর্শ ও সহযোগিতায় ২০০৮ সালে এ প্রশিক্ষণটি চালু হয়। বিগত পরীক্ষাসমূহে সেপশাল হেল্প থেকে শতাধিক প্রশিক্ষনার্থী সফলতা লাভ করেছেন। ভর্তির তথ্য জানতে ০১৭৪৩৬৭৬২২৮,০১৭৫২০০৭৩৭৯ নাম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *