বারঠাকুরী ইউনিয়ন প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ

Spread the love

প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এলাকার গরীব, অসহায় ও সুবিধা বঞ্চিত ৩০০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বারঠাকুরী ইউনিয়ন প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা।

(২০ এপ্রিল) সকালে জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের অন্তর্গত নয়াবাজার মাদরাসা মাঠে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, চিনি, তৈল, পেয়াজ, আলু, চানা, ময়দা ও লাচ্ছি।


এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংস্থার সাবেক সভাপতি ফজলুর রহমান

সংস্থার-ধর্মবিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা সাদিকুর এর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন বারঠাকুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃমহসিন মতুর্জা চৌধুরী টিপু,
সাবেক চেয়ারম্যান আলহাজ নাছির উদ্দিন নছির , সংস্থার সাবেক সভাপতি মো:ফজলুর রহমান ,মো:হাফিজুর রহমান ,মো:নজরুল ইসলাম ,মাষ্টার মখলিছুর রহমান , মো:হাবিবুর রহমান ,মো:নজরুল ইসলাস ,মো:আহমদ কয়েস ,সংবাদকর্মী এটিএম নাসির, মাওলানা শরিফ আহমদ প্রমূখ।

আলোচনা সভা শেষে মাওলানা আব্দুল করিম এর মোনাজাতের মাধ্যমে সভার কাজ সমাপ্ত করা হয়।

পবিত্র ঈদুল ফিতরের উপহার হিসেবে বারঠাকুরী ইউনিয়ন এর ৯টি ওয়ার্ডের মধ্য ৩০০জন গরীব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বিজ্ঞপ্তি


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *