
জকিগঞ্জ উপজেলার মাদ্রাসা শিক্ষার্থীদের দুর্দিনের অভিভাবক মরহুম হযরত মাওলানা ফখরুল ইসলাম রহ. প্রতিষ্ঠিত জকিগঞ্জ উপজেলার মাদ্রাসা শিক্ষার্থীদের বৃহত্তম শিক্ষা ট্রাস্ট মাওলানা ফখরুল ইসলাম ট্রাস্ট’র বৃত্তি পরিক্ষা আগামী ২,৩ ও ৪ জানুয়ারি -২০২৩ সকাল ১১:০০ ঘটিকা থেকে জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত হবে ।
বৃত্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে গ্রহণের লক্ষ্যে ২৮ ডিসেম্বর ২০২২ খ্রি. ট্রাস্টের সভাপতি মাওলানা মো. ফজলুর রহমান চৌধুরী শিংগাইরকুড়ি এর সভাপতিত্বে বিভিন্ন মাদ্রাসা প্রধানগণের উপস্থিতিতে প্রস্তুতি সভা সম্পন্ন হয়।
এবারের বৃত্তি পরিক্ষায় ইব. ৫ম – দাখিল ১০ম পর্যন্ত মোট ৭৯২ জন এবং হিফয প্রাথমিক, মাধ্যমিক ও তাকমিল স্তরে ১৬১ জন সহ সর্বমোট- ৯৫৩ শিক্ষার্থী রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছেন।
পরিক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষ্যে ট্রাস্টের সভাপতি মাওলানা মো. ফজলুর রহমান চৌধুরী শিংগাইরকুড়ি সংশ্লিষ্ট শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠান প্রধানগণের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।