জকিগঞ্জের চৌধুরী বাজার প্রবাসী সমাজ কল‍্যাণ পরিষদের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

Spread the love

জকিগঞ্জ টিভি :: জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নব‍্যাপী দ্বিতীয়বারের মতো প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মেধা বৃত্তির আয়োজন করেছে চৌধুরী বাজার প্রবাসী সমাজ কল‍্যাণ পরিষদ।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর ) চৌধুরী বাজার সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত বাংলা, ইংরেজি, গনিত, সাধারণ জ্ঞান প্রত্যেক শ্রেণির এ চারটি বিষয়ে সর্বমোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এতে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণি পর্যন্ত। কাজলসার ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ‍্যালয়, ইবতেদায়ী মাদ্রাসা, কওমী মাদ্রাসা ও কিন্ডারগার্টেন, সরকারি এবং বেসরকারি ১৯টি প্রতিষ্ঠানের ২৪১ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

এসময় উপস্থিত ছিলেন কাজলসার ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ আম্বিয়া, ইছামতি কামিল মাদরাসা’র আরবী প্রভাষক মাওলানা আব্দুল লতিফ শামী, চৌধুরী বাজার প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের বাংলাদেশ বাস্তবায়ন কমিটির মোঃ কামরুল ইসলাম রাজু , হেলাল আহমদ,মাষ্টার জুবায়ের আহমদ, হাফিজ ফারুক আহমদ,মাওলানা অাব্দুল বারী, মাষ্টার ইউনুছ অালী,ময়নুল হক (লালা) প্রমূখ।

চৌধুরী বাজার প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি ময়জুল হক তালুকদার, সাধারণ সম্পাদক রাসেল কামালী, কোষাধ্যক্ষ মাওঃ জিহাদ আহমদ, কার্যনির্বাহী পরিষদের সকল সদস্য, অভিভাবক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং শিক্ষার্থীদের সার্বিক উন্নতি কামনা করেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *