প্রিন্সিপাল আল্লামা মাশুক আহমদ ছাহেব রহ. এর ঈসালে সাওয়াব মাহফিল-

Spread the love

হাজার হাজার আলেমের উস্তাদ ইছামতি দারুল উলূম কামিল মাদরাসা’র অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, আল্লামা মাশুক আহমদ ছাহেব (রহ.)-এর প্রথম ঈসালে সওয়াব মাহফিল আজ ২ রা জানুয়ারি

এইতো সেদিন! এইতো সেদিন ২ জানুয়ারি- ২০২২ ইংরেজি রোজ রবিবার সকালে তিনি হাসপাতালের বেডে শুয়ে আছেন, কলিমা- কালাম পড়ছেন, কোরআন তেলাওয়াত করছেন, দরুদ শরীফ পড়ছেন, ইস্তেগফার শরীফ পড়ছেন, আত্মীয় স্বজনের সাথে কথা বলছেন, প্রবাসী ছেলে-মেয়েদের সাথে কথা বলছেন। সবাইকে হাসিমুখে শান্তনা দিচ্ছেন।

কে জানতো তিনি তাঁর জীবনের শেষ কথাই বলে যাচ্ছেন! শেষ শান্তনাই দিয়ে যাচ্ছেন!
শেষ পড়াই পড়ে যাচ্ছেন! কে জানতো তিনি নিশ্চিতভাবেই বিদায় নিয়ে যাচ্ছেন নশ্বর এ পৃথিবী থেকে! কে জানতো তিনি তাঁর মালিক মাওলার দিদার লাভের জন্য উদগ্রীব হয়ে আছেন! কে জানতো সিসিউ রুমেই তিনি তাঁর মাওলার সাক্ষাতে মিলিত হবেন! কেনবা এতোই নির্ভাবনা-হাসিখুশি ছিলেন তিনি? তিনি সেখানে কার সাক্ষাত পেয়েছিলেন? নিশ্চয়ই তিনি তাঁর জীবনভর প্রেমের প্রতিদান পেয়েছিলেন, নিশ্চয়ই তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দিদারে ধন্য হয়ে ছিলেন। তা না হলে কেনই বা তিনি এতো হাসি মুখে এতো আনন্দচিত্ত্বে এতো শান্তনা নিয়ে
এপারের হিসেব শেষ করে ওপারের পথে পাড়ি জমালেন!

জীবনভর যিনি হাদিসে নববীর খেদমত করে গিয়েছেন, জীবনভর যিনি হযরত ফুলতলী ছাহেব ক্বিবলা (রহ.) এর স্নেহভাজন ছিলেন, জীবনভর যিনি হযরতুল আল্লামা মোঃ হবিবুর রহমান মুহাদ্দিস ছাহেব (রহ.)এর প্রিয়ভাজন ছিলেন। জীবনভর যিনি অনাথ দুস্থজনের পাশে দাড়িয়েছেন, জীবনভর যিনি মানুষের দ্বন্দ নিরসন করে দিয়েছেন, জীবনভর যিনি আল্লার জমিনে তার দ্বীন ক্বায়েমের জন্য কাজ করে গেছেন, জীবনভর যিনি দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্টা ও খেদমতে মশগুল ছিলেন, জীবনভর যিনি সমাজের ভিন্নরকম
অসুবিধা গুলোকে সুবিধায় পরিণত করার কাজে ব্যস্ত থেকেছেন।

জীবনে লোভ-লালসা যা’কে স্পর্শ করেনি,
অহমিকা যা’কে স্পর্শ করেনি, অন্যায় অবিচার অনাচার যা’কে স্পর্শ করেনি, শ্রষ্ঠার ভয়ে যিনি তটস্থ থাকতেন, মদিনা ওয়ালার প্রেমে যিনি মশগুল থাকতেন, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের হক্ব আদায়ে যিনি সতর্ক থাকতেন, উস্তাদ গুরুজনদের সম্মান যিনি মাথায় নিয়ে বেড়াতেন, ছোটদের যিনি সন্তানের মতো স্নেহ করতেন, যিনি তাঁর স্বীয় সন্তানদের করে গেছেন দ্বীনি শিক্ষায় শিক্ষিত।যার চালচলন আচার আচরণ পোশাক পরিচ্ছদে ছিলো আভিজাত্যের চাপ, বিনয় ছিলো যার ভূষণ, মৃধু হাসি ছিলো যার নিত্য সঙ্গী, মেধা ছিলো যার প্রখর, ব্যক্তিত্ব ছিলো যার আকাশচুম্বী।
তাঁরতো এভাবে হাসিমুখে বিদায় নেওয়ারই কথা, তাঁরতো এভাবে ঈমানের সহিত মাবুদ মাওলার দিদারে যাওয়ারই কথা।

হ্যাঁ, আমি আমাদের পরম শ্রদ্ধেয় উস্তাদ অসংখ্য আলেম উলামা তৈরির কারিগর প্রচারবিমুখ নিরহংকার নির্লোভ নিরব সমাজসেবক ইছামতি কামিল মাদ্রাসার অবঃপ্রাপ্ত অধ্যক্ষ হযরতুল আল্লামা মাশুক আহমদ ছাহেব (রহ.) এর কথাই বলছি। যিনি তাঁর কর্মেই বেঁচে আছেন সবার হৃদয়ে,
বেঁচে থাকবেন অনন্তকাল ধরে। মহান আল্লাহ যেন তাকে দান করেন জান্নাতে আলা মাকাম।

দেখতে দেখতে এরই মধ্যে তাঁর বিদায়ের বছর পেরিয়ে গেলো! আজ ২ জানুয়ারি ২০২৩ ইংরেজি রোজ সোমবার তাঁর নিজের প্রতিষ্ঠিত মঙ্গলশাহ বায়তুল মোয়াজ্জাম মসজিদে তাঁরই প্রথম ঈসালে সওয়াব উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছেন তাঁরই সু-সন্তানেরা । সকাল ১০.০০ টায় শুরু হয়, এ মোবারক মাহফিল।

মাহফিলে খতমে কোরআন, খতমে বুখারী, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে।

মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বাদেদেওরাইল ফুলতলী কামিল এম.এ মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হযরত আল্লামা নজমুউদ্দিন চৌধুরী, ছাহেব জাদায়ে ফুলতলী।
মোবারক এ মাহফিলে সকল শুভানুধ্যায়ী আমন্ত্রিত।

আহমদ হোসাইন আয়মান শিক্ষার্থী – ইছামতী দারুলউলুম কামিল মাদ্রাসা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *