
নিজস্ব প্রতিবেদক::: হাফিজ মোশাহিদ আলী রহ. শিক্ষা কল্যাণ ট্রাস্টের ১৫তম বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
১৫ ডিসেম্বর শুক্রবার সকাল ৯ টায় বারগাত্তার আন্ধা হাফিজ ছাহেব রহ. এর বাড়িতে অনুষ্ঠিত হওয়া পরীক্ষায় ট্রাস্টের আওতাধীন ৪২টি হিফজুল কোরআন মাদ্রাসার ৫৫৩জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। পরীক্ষায় নিয়ন্ত্রক হিসেবে ছিলেন হাফিজ ছালিক আহমদ।
কেন্দ্র পরিদর্শন করেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুন নুর, ট্রাষ্টের চেয়ারম্যান হাফিজ আব্দুর রহমান ও উপজেলা শিক্ষা অফিসার আব্দুস সালাম। পরীক্ষায় হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন ওলিউর রহমান আজিজুর কদ্বর ও খলিলুর রহমান।
পরীক্ষকের দায়িত্ব পালন করেন নবীগঞ্জ দাখিল মাদ্রাসার সুপার হাফিজ মাওলানা ফারুক আহমদ, ফেঞ্চুগঞ্জ মানিক কোনা দাখিল মাদ্রাসার সহ সুপার হাফিজ মাওলানা হারুন আহমদ, হাফিজ মাওলানা।আব্দুর রউফ, হাফিজ আব্দুল হান্নান, হাফিজ বিলাল আহমদ,হাফিজ গিয়াসউদ্দীন, হাফিজ তাজুল আহমদ,হাফিজ কাদির আহমদ, হাফিজ ইমরান, হাফিজ আব্দুর রহমান,হাফিজ শফিক আহমদ,হাফিজ কবির আহমদ প্রমুখ।