প্রতিষ্ঠাকালীন সময় থেকেই বহুমুখী উদ্যোগের জন্য প্রশংসা কুঁড়িয়েছে সংস্থাটি বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
নিজস্ব প্রতিবেদক:: জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করেছে যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংগঠন স্মাইলজ চ্যারিটি ইউকে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলার শায়লা স্মৃতি স্বনির্ভর প্রকল্পের হল রুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী। মাওলানা ছালিক আহমদ তাপাদার সভাপতিত্বে ও মাওলানা মো. আব্দুল বাছিত-এর উপস্থাপনায় শুরুতে স্বাগত বক্তব্য দেন কান্ট্রি ডিরেক্টর সিরাজুল ইসলাম তাপাদার।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ আব্দুস সবুর, ইছামতি দারুল উলূম কামিল মাদরাসা’অধ্যক্ষ মাওলানা মো. শিহাবুর রহমান চৌধুরী,সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মাষ্টার কুতুব উদ্দিন, আটগ্রাম আমজদিয়া দাখিল মাদরাসা’র সুপার মাওলানা আব্দুছ ছবুর, হাফিজ মজুমদার বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মাষ্টার আতিয়ার রহমান, হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের সহকারী সেক্রেটারী শুভ্র কান্তি দাস, মাষ্টার জামাল উদ্দিন প্রমূখ।
অনুষ্ঠানের শেষাংশে জকিগঞ্জ-কানাইঘাটের ২০টি প্রতিষ্ঠানের ২০ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে জনপ্রতি নগদ ২ হাজার ৫০০টাকা ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়। প্রসঙ্গত, স্মাইলজ চ্যারিটি ২০১৮ সালে যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন হিসেবে সরকারি অনুমোদন লাভ করে। এরপর থেকে বাংলাদেশের গরীব, অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে সময়ে সময়ে নানা ধরণের প্রকল্প বাস্তবায়ন করেছে।
