বিজয় উৎসবে সাইকেল শোভাযাত্রা’

Spread the love


আবীর আল নাহিয়ান:: বিজয়ের ৫১ বছর ও মহান বিজয় দিবস উপলক্ষে লতিফিয়া ইসলামিক আইডিয়াল একাডেমির উদ্দ্যোগে ১৬ ই ডিসেম্বর সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ ঘটিকায় আটগ্রাম বাসস্টেশন থেকে ২৫ জন সাইক্লিস্ট সহ শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে র‍্যালিটি অনুষ্ঠিত হয়।র‍্যালির নেতৃত্ব দেন বিদ্যালয়ের প্রিন্সিপাল ইয়াহইয়া আহমদ চৌধুরী। সাইক্লিস্টরা আটগ্রাম স্টেশন থেকে যাত্রা শুরু করে মরিচা, আটগ্রাম বাজার, নালুহাটি, মরইরতল, নওয়াগ্রাম, মঙ্গলশাহ ঘুরে ক্যাম্পাস প্রাঙ্গণে র‍্যালির সমাপ্তি করে।

একাডেমি প্রিন্সিপাল ইয়াহইয়া আহমদ চৌধুরী জানান, ‘শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে আমাদের এ আয়োজন, শিক্ষার্থীরাও এ আয়োজনে অংশ নিতে পেরে অনেক আনন্দিত। লাল সবুজের পতাকাবাহী সাইকেল র‍্যালি, দেখে মুগ্ধ হয়েছেন স্থানীয়রা। ভিন্ন এ উদ্দ্যোগকে স্বাগত জানিয়েছেন তারা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *