রিয়াদে আল ইসলাহ’র উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠিত

Spread the love

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সিলেট সদর উপজেলার সহ সভাপতি ও জালালাবাদ ইউনিয়ন শাখার সভাপতি হাফিজ ক্বারী মো. আছকর আলী এবং শাহজালাল লতিফিয়া আইডিয়াল একাডেমীর রেজিষ্টার মুহাম্মদ জসিম উদ্দিন পবিত্র উমরাহ পালন শেষে রিয়াদ গমন উপলক্ষে আনজুমানে আল ইসলাহ রিয়াদ সেন্ট্রাল কমিটির উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৮ নভেম্বর ২০২২) রিয়াদের একটি অভিজাত রেষ্টুরেন্টে কমিটির সভাপতি মাওলানা এখলাছুর রহমানের সভাপতিত্বে ও সিনি: সহ-সভাপতি মিসবাহ উদ্দিন তফাদারের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন হাফিজ ক্বারী আছকর আলী ও মুহাম্মদ জসিম উদ্দিন। পরিষদের উপদেষ্টা মাওলানা আব্দুল আহাদের কুরআন তেলাওয়াত ও সংগঠনিক সম্পাদক মুহা. শাহাব উদ্দিন এর স্বাগত বক্তব্যে শুরু হাওয়া অনুষ্ঠানে সম্মানীত অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সভাপতি ইব্রাহিম আলী, কমিটির উপদেষ্টা আব্দুল মালিক জাবের, সিলেট বিভাগ প্রবাসী পরিষদের উপদেষ্টা আব্দুল আজিজ মাশুক, মামুনুর রশিদ ও ইরশাদ আলী।

আল ইসলাহ নাশীদ ফোরামের সদস্য মাহবুবুর রহমানের হামদ নাত পরিচালনায় মনোমোগ্ধকর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা মাওলানা মুতিউর রহামনা, কবির খান, পরিষদের সহ সভাপতি মাওলনা বেলাল আহমদ, আব্দুশ শহীদ, সাধান সম্পাদক মুহাম্মদ ওলীউর রহমান মানিক, সহ সাধারন সম্পাদক আব্দুল মুনিম, সহ সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, অর্থ সম্পাদক আব্দুল আলিম, প্রচার সম্পাদক সম্পাদক আব্দুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী সুফিয়ান আহমদ, সানাইয়া শাখার সভাপতি আব্দুল কাইয়ূম ময়ূর, কমিটির সমাজ কল্যান সম্পাদক দিলওয়ার আহমদ, সহ সমাজ কল্যান সম্পাদক রেজাউল করিম, শিক্ষা বিষয়ক সম্পাদক মুছাব্বির হুসাইন, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, সহ আইটিসি সম্পাদক মিলাদুর রহমান, দারা মিয়া, রায়হান আহমদ, আব্দুর রহিম, আব্দুল মুকিত, আবুল হুসেন, সুমন আহমদ প্রমূখ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *