
বৃহত্তর ইছামতি কালিগঞ্জ প্রবাসী কল্যাণ সংস্থার অভিষেক, সংবর্ধনা ও ওয়েবসাইট উদ্ভোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার(১৪ ডিসেম্বর) বিকালে ইফজাল চৌধুরী এডুকেশন ট্রাষ্ট এর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশরাফুর রহমান।
কামাল আহমদ এর সঞ্চালনা ও আব্দুল মুকিতের কোরআন তিলাওয়াতে সূচিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য ইফজাল আহমদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ বার্তা২৪ এর সম্পাদক, এনামুল হক মুন্না, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা উদ্দিন, ইউপি সদস্য আব্দুল হামিদ, বৃহত্তর ইছামতি কালিগঞ্জ প্রবাসী কল্যান সংস্থার সদস্য শাহিন তালুকদার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশরাফুর রহমান, আব্দুল ফাত্তাহ চৌধুরী বাবু, ইউ/পি সদস্য আব্দুল হামিদ, হাছান আহমদ, আল মদিনা সাইন এর পরিচালক বাছিত আহমদ, মহিলা সদস্য আছমা বেগম, আব্দুল করিম, মাষ্টার জহির উদ্দিন, জাকির আহমদ, প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা ওয়ারিস আহমদ তাপাদার।

অনুষ্ঠানে অতিথিরা বৃহত্তর ইছামতি কালিগঞ্জ প্রবাসী কল্যাণ সংস্থার সফলতা কামনা করেন। অনুষ্ঠানে একজন হতদরিদ্র ব্যক্তির হাতে নগদ অনুদান তুলে দেয়া হয়। পরে ওয়েবসাইট উদ্ভোধন ও সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।