
সিলেট-জকিগঞ্জ রোডের সড়কের বাজার এলাকায় আজ দুপুর ৩টার সময় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় জকিগঞ্জ টিভির উপস্থাপক, ছড়াকার রেদ্বওয়ান মাহমুদ চৌধুরী (২৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
নিহত রেদ্বোয়ান মাহমুদ জকিগঞ্জ উপজেলার খলাদাপনিয়া গ্রামের মাও. কবির আহমদের একমাত্র সন্তান। সিলেটের এম.সি কলেজের অর্থনীতি ৩য় বর্ষের ছাত্র ছিলেন তিনি।
তার মৃত্যুতে জকিগঞ্জ টিভি পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানাযার নামাযসহ বিস্তারিত পরে জানানো হবে।