কালিগঞ্জ বাজারে ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন

Spread the love

জকিগঞ্জ টিভি ::: জকিগঞ্জের কালিগঞ্জ বাজারে তাহমিদ ফিজিওথেরাপি সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১লা নভেম্বর) সকালে ডক্টর’স প্লাজা নিচতলায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন মুন্সি বাজার মাদরাসার মুহতামিম শায়খুল হাদিস আল্লামা মকদ্দছ আলী, ইছামতি দারুল উলুম কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আব্দুল বাছিত, কালিগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক সেলিম সওদাগর, ডক্টর লক্ষী চক্রবর্তী, ডক্টর মো. মাহফুজুর রহমান, ডক্টর কয়েছ উদ্দীন, জুবায়ের আহমদ প্রমুখ।

প্রতিষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় থাকা ডা. মোয়াজ্জেম ইসলাম জানিয়েছেন, এখানে অত‍্যাধুনিক যন্ত্রপাতি দ্বারা দক্ষ ফিজিওথেরাপিস্ট-এর মাধ্যমে ফিজিওথেরাপি করানো হবে।

এছাড়া ঘাড় ব্যাথা, কাঁধ ব্যাথা ও শক্ত হয়ে যাওয়া, হাতে ব্যাথা ও হাত উপরে তুলতে না পারা, কোমর ব্যাথা, কোমর থেকে পায়ে ব্যাথা ও ঝিন ঝিন করা, হাঁটু ব্যাথা ও হাঁটু ভাজ করতে না পারা ইত্যাদি রোগের জন্য চিকিৎসা প্রদান করা হবে। বিজ্ঞপ্তি


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *