মরিচা বাগান বাড়িতে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

Spread the love

জকিগঞ্জ প্রতিনিধি :: জকিগঞ্জের কাজলসার ইউনিয়নাধীন মরিচা বাগান বাড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষ্যে মাহফিলে মিলাদুন্নবী ও মুবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল র‍্যালি পরবর্তী মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা শিহাব উদ্দিন চৌধুরী ছাহেবজাদায়ে ফুলতলী।

প্রধান বক্তার বক্তব্য দেন বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী।

মরিচা বাগানবাড়ি ও সিলেট হাউজ ইউকের স্বত্ত্বাধিকারী হাজী ইসমাঈল আলীর সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য দেন সোবহানীঘাট হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা মো. জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক মাওলানা মো. ইউনুছ আহমদ, আরবী প্রভাষক মাওলানা জুয়েল আহদম লতিফী, আটগ্রাম মাদরাসার সুপার মাওলানা আব্দুস ছবুর, হাছান আহমদ প্রমুখ।

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আহমদ আল মনজুরের পরিচালনায় শুরুতে কোরআন তেলাওয়াত করেন মারুফ আহমদ। এসময় উপস্থিত ছিলেন মাওলানা হুসাইন আহমদ, জকিগঞ্জ উপজেলা তালামীয়ের সাধারণ সম্পাদক আহমদ হোসাইন, রিয়াদুর রহমান চৌধুরী, মিছবাহ, রুহুল আমিনসহ আরো অনেকেই।

এর আগে বাদ যোহর মরিচা বাগানবাড়ি থেকে শুরু হওয়া মুবারক র‌্যালিতে স্বতস্ফূর্তভাবে অংশ নেন শতাধিক সুন্নি ছাত্র জনতা ও আশেকে রাসুল। এসময় র‍্যালিটি বৃহত্তর আটগ্রাম বাজারঘাট, মরিচা গ্রামসহ স্থানীয় গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *