সৌদিআরবে রেদ্বওয়ান মাহমুদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল-

Spread the love

জকিগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত মেধাবী ছাত্রনেতা, তরুন ছড়াকার ও সাংবাদিক, জকিগঞ্জ টিভির উপস্থাপক রেদ্বওয়ান মাহমুদ চৌধুরীর মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আনজুমানে আল ইসলাহ রিয়াদ সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে।

শুক্রবার সন্ধ্যায় আয়োজিত তাৎক্ষণিক এই মাহফিলে মুনাজাত পরিচালনা করেন কমিটির সভাপতি মাওলানা এখলাছুর রহমান। এসময় কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনায় নেতৃবৃন্দ মর্মান্তিক এই দূর্ঘটনায় নিহত মরহুম রেদ্বওয়ান মাহমুদ চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ও তার তারুণ্যদ্বীপ্ত জীবনী নিয়ে আলোকপাত করেন। সাথে সাথে সড়ক দূর্ঘটনা রোদে সুদূরপ্রসারী পরিকল্পিত পদক্ষেপ গ্রহণের জন্য বাংলাদেশ সরকারের প্রতি প্রবাসী নেতৃবৃন্দ আহ্বান জানান।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *