আল হাবীব লতিফিয়া কমপ্লেক্সে ঈদে মীলাদুন্নবী (সাঃ) ও গণিপুরী ছাহেবের বড় ছেলের ঈসালে সাওয়াব মাহফিল

Spread the love

আল হাবীব লতিফিয়া কমপ্লেক্সে ঈদে মীলাদুন্নবী (সাঃ) ও গণিপুরী ছাহেবের বড় ছেলে মাওলানা ফজলে হক (র.) এর ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত

জকিগঞ্জ উপজেলাধীন গণিপুর ছাহেব বাড়িতে অবস্থিত “আল হাবীব লতিফিয়া কমপ্লেক্স” এ পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) ও গণিপুরী ছাহেবের বড় ছেলে মরহুম মাওলানা ফজলে হক (র.) এর ঈসালে সাওয়াব মাহফিল গত ৭ ই অক্টোবর রোজ শুক্রবার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (র.) এর নাতি মাওলানা মোস্তফা হাসান চৌধুরী গিলমান। এছাড়াও অত্র প্রতিষ্ঠানের দারুল কিরাত শাখার শিক্ষকবৃন্দ, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গসহ ছয় শতাধিক মানুষের উপস্থিতিতে মিলাদ শরীফ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি তাঁর দোয়ায় সকলের অন্তরে প্রাণাধিক প্রিয় নবীর মহব্বত সৃষ্টি, ওলী আল্লাহগণের অনুসরণে নবীর সুন্নত আদায় করার তৌফিক দান করার জন্য দোয়া করেন। মাওলানা ফজলে হক (র.) পরিবারের পক্ষ থেকে এ আয়োজনের মাধ্যমে তিনির মাগফিরাত ও দরজা বুলন্দী কামনা করেন।
ফুলতলী ছাহেব কিবলাহ(র.) ও গণিপুরী ছাহেব (র)’র দরজা বুলন্দী রূহানী ফয়োজাত কামনা করেন। বিশেষতঃ যারা এ প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন আল্লাহ তায়ালা তাদেরকে দুনিয়া আখেরাতে জাযায়ে খায়ের এনায়েত করার জন্য দোয়া করেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *