
নিজস্ব প্রতিবেদক:: বজ্রপাতে পিতা মারা যাওয়ার পরদিন না ফেরার দেশে পাড়ি জমালেন মাও। অকস্মাৎ যেন বদলে গেলো সব। কয়েক ঘণ্টার ব্যবধানে বাবা-মা হারানো তিনটি শিশুর যখন পথে বসার উপক্রম। তখনই তাদের পড়াশোনার যাবতীয় দায়িত্ব নিতে এগিয়ে এসেছেন ইফজাল চৌধুরী এডুকেশন ট্রাষ্টের চেয়ারম্যান ইফজাল আহমদ চৌধুরী।
এর আগে গত শনিবার রাতে মানিকপুর ইউনিয়নের দরগাবাহারপুর গ্রামের দিনমজুর কামরুল ইসলাম মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা যান। পরদিন শোক সইতে না পেরে পরপারে পাড়ি জমান স্ত্রী রোজিনা বেগমও।
এর পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসহায় শিশুগুলোর জন্য সহায়তা চেয়ে অনেকেই পোস্ট করেন। এরই প্রেক্ষিতে শিশুদের পড়াশোনার যাবতীয় দায়িত্ব নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন ইফজাল আহমদ চৌধুরী। তাঁর প্রতিষ্ঠিত ট্রাস্টের মাধ্যমে তিন শিশুর পড়াশোনার যাবতীয় ব্যয়ভার বহন করা হবে বলে জানা গেছে।