‘জকিগঞ্জের খবরে’র বর্ষপূর্তি, ৩ বরেন্য ব্যক্তিকে সম্মাননা ও জকিগঞ্জ মিডিয়া সেন্টারের উদ্বোধন।

Spread the love

তরুণ সাংবাদিক আহসান হাবিব লায়েক এর উদ্যোগে এবং প্রবাসি আব্দুল বাছিতের অর্থায়নে শুক্রবার ৩.০০ ঘটিকায় স্থানীয় বাবুর বাজারে জকিগঞ্জ মিডিয়া সেন্টারের অফিস কক্ষে ‘জকিগঞ্জের খবর ‘ অনলাইন পত্রিকার তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান পালন হয়। জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকারের গোলাপগঞ্জ থানায় বদলি ও সাব ইন্সপেক্টর মোহন রায়ের গোয়াইনঘাট থানায় বদলি উপলক্ষে ‘জকিগঞ্জের খবর পত্রিকা কর্তৃপক্ষ কর্তৃক সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা স্মারক প্রদান করা হয় জকিগঞ্জের খবর পত্রিকার পৃষ্টপোষক প্রবাসি আব্দুল বাছিতকে। কেক কেঁটে জকিগঞ্জ মিডিয়া সেন্টারের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ থানার সাবেক পুলিশ পরিদর্শক তদন্ত সুমন চন্দ্র সরকার, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মোঃ কুতুবউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক এম.এ জি বাবর, জকিগঞ্জ খবরের প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, জকিগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি রহমত আলী হেলালি, সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এম আজমল হোসেন, জেলা আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম শীরু, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, জকিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহন রায়, মানবাধিকার কর্মী আনোয়ার হোসেন খান, উপজেলা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোস্তাফিজুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সুলতানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার, সুলতানপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য সাহেল আহমদ কোকন, ৮নং ওয়ার্ড সদস্য আজিজুর রহমান আতিক, ৯নং ওয়ার্ড সদস্য শামীম আহমদ, সাবেক ইউপি সদস্য আব্দুল খালিক, সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান, বাবুর বাজার বণিক সমিতি সাধারণ সম্পাদক ওলিউর রাহমন, শিক্ষক নেতা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান, স্কাউট লিডার ও কেরাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছমা বেগম, জনবন্ধু সমবায় সমিতি উপ পরিদর্শক বিপ্লব পাল, সখড়া গ্রামের বিশিষ্ট মুরব্বি লুৎফর রহমান, সংবাদ কর্মী তারেক আহমদ, ছাত্রলীগের জুনেদ আহমদ, কাওছার আহমদ রুবেল, জাফর ইকবাল, ইমরান আহমদ শিবলু, আপ্তাব উদ্দিন, শামীম আহমদ সহ শিক্ষক ও জনপ্রতিনিধিবৃন্দ। উপস্থিত সকলেই ‘ জকিগঞ্জের খবর’ পত্রিকার বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের ভূয়সি প্রশংসা করেন।
আরো বলেন- জকিগঞ্জের খবর সূচনালগ্ন থেকেই সত্য প্রকাশে আপোষহীন। ইতিমধ্যে পত্রিকাটি সফলাতার সাথে ৩ বছরে পদার্পন করেছে। বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশ, সততা, নিষ্ঠা, অসাম্প্রদায়িকতা, জনকল্যাণ ও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে পথচলা অব্যাহত রেখেছে জকিগঞ্জের পাঠকপ্রিয় অনলাইন পত্রিকা। আগামীতেও তাদের এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *