স্বপ্নচুড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ফ্রি খতনা ক্যাম্প সম্পন্ন 

Spread the love

সিলেট জেলার মানবতার ফেরিওয়ালা নামক সংগঠনটি হচ্ছে ‘স্বপ্নচুড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ এই সংগঠনটির উদ্যোগে ২৩ সেপ্টেম্বর শুক্রবার সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার হাতিডহর গ্রামে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আসহায় দরিদ্র পরিবারের বাচ্চাদের ফ্রি খতনা প্রদান করা হয়। স্বপ্নচুড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এর সভাপতি মোঃ হাবিবুর রহমানের পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ফি খতনা ক্যাম্পের কার্যক্রম শুরু হয়। উক্ত অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন সংগঠনটির সভাপতি মোঃ হাবিবুর রহমান এর পিতা ক্বারী মকবুল আলী।

এই ফি খতনা ক্যাম্পে ডাক্তার হিসবে উপস্থিত ছিলেন ডাঃ আব্দুল বাছিত। 

স্বপ্নচুড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর এই মহৎ উদ্যোগে সার্বিক সহযোগিতার ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য যুক্তরাষ্ট্র প্রবাসী সজিব আহমদ চৌধুরী রুবেল,  প্রচার সম্পাদক সাহেদ আহমদ, সমাজ কল্যান সম্পাদক আব্দুল আজিজ।

স্বপ্নচুড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আসহায় দরিদ্র পরিবারের ১৪ জনকে ফি খতনা করিয়েছেন। এছাড়া তাদের প্রত্যেককে লুঙ্গি, গেঞ্জি ও খাবার বিতরণ করা হয়েছে। 

স্বপ্নচুড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এই সুন্দর উদ্যোগকে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো স্বাগত জানান। উক্ত অনুষ্ঠানে এলাকার সামাজিক, রাজনৈতিক ও গন্য মান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *