
জকিগঞ্জ টিভি :: জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরীর নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে আটগ্রাম-জকিগঞ্জ সড়ক মেরামত করা হয়েছে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে চলাচলের অনুপযোগী হয়ে পড়া সড়কটিতে মেরামত কার্যক্রম চালানো হয়।

সরকারিভাবে কাজের জন্য টেন্ডার হলেও কন্ট্রাক্টর এসোসিয়েশন ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো টেন্ডার বয়কট করায় এই সড়কটিতে সংস্কার কাজ স্থগিত রয়েছে। ফলে দুর্ভোগের অন্ত নেই এই সড়ক দিয়ে যাতায়াতকারী যাত্রীদের।

জনদুর্ভোগ কমাতে গতকাল এই সড়কে মেরামতের ব্যবস্থা গ্রহণ করেন লোকমান উদ্দিন চৌধুরী। সংস্কার কাজ চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন, ব্রীকফিল্ডের কর্মকর্তা কাশেম আহমদ চৌধুরী, ইউপি সদস্য আব্দুছ ছালাম, মানিকপুর ইউনিয়ন আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আব্দুল মানিক চৌধুরী, কাজলসার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান প্রমূখ।
বিজ্ঞপ্তি