
নিজস্ব প্রতিবেদক:: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতাধীন আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম জকিগঞ্জ উপজেলার সুপারভাইজার ও শিক্ষকগণের ১২ দিন ব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় মুক্তিযোদ্ধা ভবনে অনুষ্ঠিত হয়।
আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম, জকিগঞ্জ উপজেলার প্রোগ্রাম ম্যানেজার মো. ইকবাল হোসেন ও প্রোগ্রাম সুপারভাইজার মো. শরীফ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম. ফয়সাল।
প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুস ছালাম, উন্নয়ন পরিষদ (উপ), কলারোয়া, সাতক্ষীরা-এর নির্বাহী পরিচালক আব্দুছ ছালাম, আরডিআরএস বাংলাদেশ-এর কর্মসূচি প্রধান আব্দুল মান্নান, ডিস্ট্রিক্ট ম্যানেজার মোশাররফ হোসেন প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে প্রশিক্ষণার্থীগণ অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করেন এবং প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ উপকরণ ও ব্যাগ বিতরণ করা হয়।
প্রসঙ্গত আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে। এতে প্রশিক্ষণ প্রদান করবেন উপজেলা প্রোগ্রাম ম্যানেজার (গোলাপগঞ্জ) মোশারফ হোসেন, উপজেলা প্রোগ্রাম ম্যানেজার (ওসমানীনগর) জহুরুল হক।