
জকিগঞ্জ টিভি :: ইউনিক হিউম্যানিটি ফাউন্ডেশন এর উদ্যোগে দুবাই প্রবাসী কামরুল ইসলাম-কে সংবর্ধনা ও কবিতায় অবদানের জন্য ছালিক আমীন-কে সম্মাননা স্মারক ও আঞ্চলিক নাটকে অবদানের জন্য রেজাউল ইসলাম রাজু-কে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
আজ (বৃহস্পতিবার) ১৫ সেপ্টেম্বর ২০২২ ইং জকিগঞ্জ পৌর শহরের সোনার বাংলা অডিটোরিয়ামে জমকালো আয়োজনে মধ্য দিয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জাবেদ আহমদের কুরান তেলাওয়াত ও ছালিক আমীনের (কবি ও কথাসাহিত্যিক) সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক ভারপ্রাপ্ত মেয়র বাবুল হোসাইন, জকিগঞ্জ ইউপি ০৫ নং ওর্য়াডের সদস্য মারুফ আহমদ, সাংবাদিক এনামুল হক মুন্না ও সংবর্ধিত অতিথি কামরুল ইসলাম।
নাট্যকার রেজাউল ইসলাম রাজু’র স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে বক্তব্য রাখেন ০৫নং ওয়ার্ডের আওয়ামী সহ সভাপতি জাবেদ আহমদ, পৌরসভা যুব লীগ নাঈম আহমদ, জকিগঞ্জ উপজেলা যুব লীগ সাবু আহমদ, জকিগঞ্জ পৌরসভা যুব লীগ গিয়াস উদ্দিন, ফ্রেন্ডস কেয়ারের সভাপতি সিদ্দিকুর রহমান।

উপস্থিত ছিলেন জকিগঞ্জ ইউপি ০২ ওয়ার্ডের সদস্য লুৎফুর রহমান, ইউএইচএফ এর নির্বাহী সদস্য বেলাল আহমদ, ফ্রেন্ডস কেয়ারের সাংগঠনিক সম্পাদক জামাল আহমদ, সদস্য সাব্বির, তারেক, আরাফাত, অমরঞ্জন রায়, ইমরান হোসেন আবু প্রমুখ। দি, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সদস্য, আব্দুল কাইয়ূম’র সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্টানের সমাপ্তি হয়।