জকিগঞ্জের আটগ্রামে হাফিজিয়া মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন

Spread the love

জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জের কাজলসার ইউনিয়নাধীন আটগ্রামে রায়গ্রাম হযরত শাহ নূর (রহ.) সেলিনা ইসলাম হাফিজিয়া মাদ্রাসায় মাহমুদুর রহমান ও জয়নব বিবি মহিলা হিফজ শাখার নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ অক্টোবর) সকালে মাদ্রাসা কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী।

Exif_JPEG_420

উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ ইউনাইটেড এসোসিয়েশন-এর সভাপতি মাওলানা মো. কামরুল ইসলাম। আলহাজ্ব মো. আলবাব হোসেনেে সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, ইউপি চেয়ারম্যান আশরাফুল আম্বিয়া, হাফিজ নেজাম উদ্দিন, সৈয়দ আহমদ আল জামিল, আহমদ আল মনজুর, জামিল আহমদ প্রমূখ।

এসময় অতিথিরা বলেন, পবিত্র কোরআন মজিদ শিক্ষায় নারীদের অংশগ্রহণের সুযোগ প্রদানের লক্ষ্যে এই মাদ্রাসাটির ভূমিকা প্রশংসনীয়। নতুন ভবনের মাধ্যমে আরও বৃহৎ পরিসরে সেবাদান অব্যাহত রাখবে বলে আমরা প্রত্যাশা করি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *