সুন্দরবন কুরিয়ার সার্ভিস ও সালাম এয়ার ইন্টারন্যাশনাল কালিগঞ্জ শাখার শুভ উদ্বোধন

Spread the love

জকিগঞ্জ টিভি :: সুন্দর বন কুরিয়ার সার্ভিস ও সালাম এয়ার ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী ও পরিচালক হাফিজ ফারুক আহমদ এর সভাপতিত্বে ও হাফিজ মাওলানা আলি হুসেনের পরিচালনায়

শনিবার (১০সেপ্টেম্বর) দুপুর ১২ ঘটিকা হইতে উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দু,আ মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন আল্লামা ফুলতলি ছাহেব কিবলাহ রাহ এর সুযোগ্য নাতি বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা মোস্তফা হাসান চৌধুরী গিলমান।

অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুর‍ী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আজিজুর রহমান তাপাদার, জকিগঞ্জ কেন্দ্রীয় মসজিদের ইমামও খতিব মাওলানা মুশাহিদ আহমদ কামালি, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা এখলাছু রহমান, মাওলানা মুস্তাকিম মুহাম্মদ বড় ভুইয়া ভারত, ইছামতি কামিল মাদরাসা মুহাদ্দিস মাওলানা ওয়ারিছ উদ্দিন, মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু জাফর মুহাম্মদ রায়হান, কালিগঞ্জ বাজার ব্যাবস্থাপনায় কমিটি’র (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক সদাগর সেলিম, আমেরিকা প্রবাসী ইফজাল আহমদ চৌধুরী।

উপস্থিত ছিলেন বাবুরবাজার ব্যবস্থাপনায় কমিটি’র সাবেক সহ- সভাপতি আলা উদ্দিন,
থানাবাজার হাবিবিয়া এতিমখানা শিক্ষক হাফিজ আব্দুল হালিম এমাদ, মাওলানা হাবিবুর রহমান স্বত্বাধিকার সুরমা টাওয়ার প্রমুখ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *