রশিদিয়া মাদ্রাসার নির্বাহী কমিটির সভা সম্পন্ন

Spread the love

জকিগঞ্জ উপজেলাধীন রশিদিয়া বালিকা দাখিল মাদ্রাসার নির্বাহী কমিটির মাসিক সভা গত ১২ সেপ্টেম্বর রোজ সোমবার সকাল ১১ ঘটিকায় রশিদিয়া বালিকা দাখিল মাদ্রাসা অফিসে মাদ্রাসা কমিটির সভাপতি হাফিজ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা আব্দুল কুদ্দুস চৌধুরী তাজুলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।

মাদ্রাসার সার্বিক ব্যবস্থাপনা ও বিভিন্ন উন্নয়নের কর্ম পরিকল্পনা সভায় উত্তাপিত হয়েছে। সর্ব সম্মতিক্রমে মাদ্রাসার উন্নয়নে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে।

সভায় বক্তারা বলেন – ‘আর্থিক সচ্চলতা একটি প্রতিষ্ঠান কে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। রশিদিয়া বালিকা দাখিল মাদ্রাসার জন্য বিভিন্ন দাতা সংস্থা ও সমাজের বিত্তবান মানুষের কাছে মাদ্রাসার জন্য আর্থিক অনুদান প্রদান করে এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কে এগিয়ে নিতে সবার প্রতি আহবান জানাচ্ছি। ‘
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন – মাদ্রাসার দাতা সদস্য আব্দুল কাইয়ুম তোতা, জেলা প্রশাসক কর্তৃক মনোনিত সদস্য আব্দুল মুকিত, আব্দুস সবুর হারুন প্রমুখ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *