বন্যার্তদের জন্য স্মাইলজ এর বিশেষ উদ্যোগ ‘গিফট এ স্মাইল’

Spread the love

স্মাইলজ চ্যারিটি ইউকে এর উদ্যোগে বন্যাদুর্গত মানুষের জন্য ‘গিফট এ স্মাইল’ প্রজেক্টের আওতায় ৭৮৫ টি পরিবারের মধ্যে গিফট পেকেজ বিতরণ করা হয়েছে।

প্রথম ধাপে নৌকা যোগে কানাইঘাট উপজেলার অসহায় গরীব মানুষের মাঝে গত ২৬ আগস্ট (শুক্রবার) গিফট প্যাক বিতরণ করা হয়। প্যাকেজের মধ্যে ছিল শাড়ি, লুঙ্গি, ওরস্যালাইন, নুডলস, চিড়া, চিনি, সাবান ইত্যাদি।
বিতরণকালে উপস্থিত ছিলেন স্মাইলজ চ্যারিটি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সিরাজুল ইসলাম তাপাদার সেলিম, মাওলানা মোঃ আব্দুল বাছিত, মোঃ আব্দুল গণি, কানাইঘাট উপজেলার বিশিষ্ট মুরব্বি ডাঃ মোঃ হারিছ উদ্দিন চৌধুরী, মাষ্টার নাজির আহমদ চৌধুরী।

জকিগঞ্জ উপজেলায় উপহারসামগ্রী বিতরণে সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন মাওলানা ছালিক আহমদ।
শায়লা স্মৃতি স্বনির্ভর প্রকল্পের মাঠে আনুষ্ঠানিকভাবে বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস ছবুর, হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের চেয়ারম্যান নাজিম মজুমদার, স্মাইলজ চ্যারিটি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সিরাজুল ইসলাম তাপাদার সেলিম, মাওলানা আব্দুল বাছিত, মাওলানা মুহাম্মদ ফদ্বলুর রহমান, আল আমিন আব্দুল্লাহ সুমন, সওদাগর সেলিম, শাহীন তালুকদার, ফরহাদ আহমেদ, সাজু আহমেদ প্রমুখ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *