
তালামীযে ইসলামিয়া ইছামতি কামিল মাদরাসা শাখার কাউন্সিল সম্পন্ন
আহমদ হোসাইন আইমান, সভাপতি। মিছবা উদ্দিন, সম্পাদক।
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ইছামতি কামিল মাদরাসা শাখার কাউন্সিল আজ ২১ আগস্ট ২০২২, রবিবার বাদ যোহর ইছামতি কামিল মাদরাসার কনফারেন্স হলে বিদায়ী সভাপতি আকবর আহমদ চৌধুরী এর সভাপতিত্বে ও সহ সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম চৌধুরী’র উপস্থাপনায় কাউন্সিল অধিবেশনে নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সিলেট পূর্ব জেলা সভাপতি মুহাম্মদ ইসলাম উদ্দিন চৌধুরী সহকারী নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত ছিলেন তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আহমদ আল মনজুর।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইছামতি কামিল মাদরাসা অধ্যক্ষ হযরত মাওলানা মো. শিহাবুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইছামতি কামিল মাদরাসা মুহাদ্দিস হযরত মাওলানা ওয়ারিছ উদ্দিন তাপাদার।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে আহমদ হোসাইন আইমানকে সভাপতি, মো. মিছবা উদ্দিন চৌধুরীকে সাধারণ সম্পাদক ও ওলিউর রহমানকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৪৩ সদস্য বিশিষ্ট ইছামতি কামিল মাদরাসা কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন সহ সভাপতি আমিনুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক আশরাফ আহমদ, প্রচার সম্পাদক আহমদ আল মহসিন, সহ প্রচার সম্পাদক খালেদ আহমদ, অর্থ সম্পাদক আরাফাত হোসাইন অফিস সম্পাদক আবিদুর রহমান চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক আরিফুল ইসলাম শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মিলাদ আহমদ সদস্য খায়রুল ইসলাম, মাজহারুল ইসলাম মাহি, আব্দুর রহমান চৌধুরী জুবায়ের, কাজী ছাদিক, শাহান আহমদ, আব্দুল কাইয়ুম।