
জকিগঞ্জ টিভি :: বিভিন্ন কর্ম সূচির মাধ্যমে ইছামতি দারুল উলূম কামিল মাদরাসায় জাতীয় শোক দিবস উদযাপিত হয়েছে। এসব কর্মসূচির মধ্যে ছিল বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা, আলোচনা, মিলাদ, দোয়া ও শিরনী বিতরণ।
আজ ১৫ আগষ্ট ২০২২ মাদরাসা কনফারেন্স হলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শিহাবুর রহমান চৌধুরী।
প্রভাষক মাওলানা মোঃ আব্দুল হাকিম চৌধুরীর পরিচালনায় আলোচনায় অংশ নেন – সহকারী অধ্যাপক (বাংলা) মো. নজরুল ইসলাম, সহকারি শিক্ষক মো. মনিরুজ্জামান,মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা আমিনুল ইসলাম, শিক্ষার্থী আবিদুর রহমান চৌধুরী, প্রমূখ।
আরো উপস্থিত ছিলেন – প্রভাষক মাওলানা মোঃ আব্দুল লতিফ শামীম, সহকারি মৌলভী মাওলানা মোঃ আতাউর রহমান, মাওলানা মোঃ ইমরান হোসাইন, সহকারি গ্রন্থাগারিক মাওলানা মোঃ দেলোয়ার হোসাইন চৌধুরী, প্রমূখ।
মাহফিলে কিয়ামসহ মিলাদ পরিচালনা করেন মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ ওয়ারিছ উদ্দিন তাপাদার, দোয়া পরিচালনা করেন প্রধান মুহাদ্দিস মাওলানা মোঃ আব্দুল বাছিত।
প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান ও শিরনী বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।