
জকিগঞ্জ টিভি :: জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের কদুর বাজার হতে সুলতানপুর ইউনিয়নের পল্লীশ্রী পর্যম্ত ৩কিলো ২০০মিটার রাস্তা পাকাকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ আগস্ট) বিকালে বারঠাকুরী ইউনিয়নের চেয়ারম্যান মুহসিন মরতুজা চৌধুরী টিপু সভাপতিত্ব ও বারঠাকুরী ইউনিয়নের আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ডাঃ বিভাকর দেশ মুখ্য এর পরিচালনা
আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন জকিগঞ্জ উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস ছবুর।

উপস্থিত ছিলেন সুলতানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান নাছির উদ্দিন নাছির, কদুর বাজার মাদ্রাসা সুপারেন্টেন মাওলানা ফারুক আহমদ, আব্দুল আজিজ মেম্বার, সাবেক ইউ/পি সদস্য মাশুক আহমদ প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।